দৈনিক দেশ বাংলা
৫ জানুয়ারী ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ‍্যংছড়ি জারুলিয়াছড়িতে মিষ্টি বিতরণের মাধ্যমে যুব বিভাগের অফিস উদ্বোধন

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃবান্দরবানে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব বিভাগের অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও অংশীজনদের উপস্থিতিতে স্থায়ী কার্যালয়টি উদ্বোধন করা হয়।

যুব বিভাগের সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আইয়ুব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগ নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি এড. কামরুল আমিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি কামরুল আমিন বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা অপসংস্কৃতি রোধ নৈতিক ও মূল্যবোধের বিকাশে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আধিপদ্যবাদকে রুখে দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিপক্ষে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারকে স্থায়ী রূপ দিতে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে যুব বিভাগের ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস, যুবনেতা মাওলানা ছুরত আলম, আব্দুর রহিম, মৌলানা আব্দুল মাবুদ প্রমুখ। মোনাজাত পরিচালনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

১১

১২

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

১৪

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১৫

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১৬

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১৭

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

২০