দৈনিক দেশ বাংলা
৪ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

 

বাগেরহাট প্রতিনিধি:

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন বাগেরহাট জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁর আগমনকে কেন্দ্র করে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলটি মাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও প্রত্যাশার বিষয়। দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নানা ধরনের উন্নয়নবঞ্চনা, নদীভাঙন, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এসব সমস্যা সমাধানে নতুন আশার সঞ্চার হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

 

তাঁরা আরও বলেন, বাগেরহাটের ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ স্থানগুলোকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিকাশ, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

 

আনন্দ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, সহসাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সালেহ আহাম্মদ বাপ্পি, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির রাহুলসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

২

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৪

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

৫

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৬

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৭

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৮

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৯

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

১০

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

১১

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১২

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১৩

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৪

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৭

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৮

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৯

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

২০