দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ পুনর্গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আলী রীয়াজের

দেশ বাংলা, ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই। তিনি বলেন, এই ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাওয়া হবে—সে সিদ্ধান্ত হবে।

বুধবার বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার সচেতনতামূলক বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে তরুণদের জন্য একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়া। তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ কেবল কাগজে লেখা কোনো দলিল নয়; এটি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে রচিত। এই সনদ কার্যকর করতে হলে জনগণকে গণভোটে স্পষ্টভাবে সমর্থন জানাতে হবে।

তিনি আরও বলেন, এই গণভোট কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়। জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে কোনো রাজনৈতিক শক্তিরই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ থাকবে না। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও দুর্নীতির যে চর্চা চলেছে, গণভোটে ইতিবাচক রায় এলে অনেক ক্ষেত্রেই তার অবসান ঘটবে।

ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে আলী রীয়াজ বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণভোটকে তিনি সেই সচেতনতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০