দৈনিক দেশ বাংলা
২১ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

বাগেরহাট প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বাগেরহাট পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। এ লক্ষ্যে পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আইনানুগভাবে তা মোকাবিলা করতে হবে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম মিয়াসির আলাপ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আজাদসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

২

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

৩

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

৪

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

৫

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

৬

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৮

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৯

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১০

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

১১

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১৪

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১৫

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১৬

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৭

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৯

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

২০