দৈনিক দেশ বাংলা
৮ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যারিসে তুষারপাত: প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল

(বাসস) : তীব্র শীত ও তুষারপাতের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়।

একই কারণে অরলি বিমানবন্দরে আরও অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজ টেলিভিশনকে জানান, মঙ্গলবার রাতেই সম্ভাব্য এই ফ্লাইট বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

তীব্র ঠান্ডা ও তুষারপাতের ফলে রানওয়ে ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০