আব্দুল্লাহ আল মানছুর
১ মে ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান মে দিবস আজ

শ্রম-শোষণের বিশ্ব ইতিহাসের ধারাবাহিকতা ছেদ করে এক দিন বদলের বাস্তবতা এনেছিল মে দিবস। মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি যেমন বাড়িয়েছে, তেমনি তাদের ওপর শোষণের বিরুদ্ধেও প্রেরণা জুগিয়ে যাচ্ছে। মে দিবসের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা—এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু বিশ্বায়নের ফলে অর্থনৈতিক গতিশীলতা ও সমৃদ্ধি বাড়ার পাশাপাশি বেড়েছে বৈষম্য ও বঞ্চনা।

বাংলাদেশের শ্রমিকদের, বিশেষ করে পোশাকশিল্প, জাহাজশিল্প, ইমারত নির্মাণ শিল্পসহ অনানুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত লাখো শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক ও অন্যান্য অধিকার পান না। মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন জাতীয়ভাবে ন্যূনতম মজুরি নিশ্চিত করা কিন্তু কাগজের সেই নিয়মের বাস্তবায়ন এখনো হয়নি। 

কেবল শ্রম-বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে বৈষম্য একপর্যায়ে ককটেলের মতোই বিস্ফোরিত হয়েছে! যে আন্দোলনের ঢেউ ছাত্র জনতাকে এক কাতারে শামিল করেছে রাজপথে। জীবন উৎসর্গ করেছে তরুণরা।

 

 

এমন বাস্তবতায় বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে পালন করা হবে এবারের মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ।

১৩৯ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণীতে বলেছেন, বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ‘মহান মে দিবস-২০২৫’ পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দৈনিক আট ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’ মার্কেটে শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সঙ্গে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এ দিবসে আদায় হয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার। সে প্রেক্ষাপটে এটি শুধু একটি সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণার উৎস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০