দৈনিক দেশ বাংলা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব-এর সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি এস এম রাজ ও সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, অর্থ সম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস এম সামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এস সোহান এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবার টুটুল এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

ইফতার মাহফিলে বাগেরহাট জেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুর রহমান। দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সাফল্য এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপিল বিভাগে খালাস পেলেন যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেন

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট, চরম দুশ্চিন্তায় কৃষক

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

মোড়েলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

তারেক রহমান ও বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে” মোল্লাহাটে গণসংবর্ধনায় মন্ত্রী শেখ রবিউল আলম

বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনে শাহিদা আক্তারকে মনোনয়নের দাবি নেতাকর্মীদের

১০

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১১

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

১২

মোরেলগঞ্জ জামায়াতের শোকরানা সভা অনুষ্ঠিত

১৩

মা-বোনদের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়—কচুয়ার জনসভায় জামায়াত প্রার্থী রাহাদের কঠোর হুঁশিয়ারি

১৪

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা

১৫

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৬

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে ভাংচুর

১৭

সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ

১৮

বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে অভিযান যুব সংগঠনএর আত্মপ্রকাশ

২০