দৈনিক দেশ বাংলা
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ জামায়াতের শোকরানা সভা অনুষ্ঠিত

বাগেরহাট ব্যূরো চীফ ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন পরবর্তী শোকরানা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সমাপ্তি উপলক্ষে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দায়িত্বরত দলটির শৃঙ্খলা বিভাগ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জামায়াতের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচনকালীন চিফ এজেন্ট হাফেজ মো. সুলতান আহমেদ, উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, এ জনপদের সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রথম কাজ। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্নীতি বা জুলুম বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের রূপরেখা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ধৈর্যধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত এ সংসদ সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০