দৈনিক দেশ বাংলা
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান ও বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে” মোল্লাহাটে গণসংবর্ধনায় মন্ত্রী শেখ রবিউল আলম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে নিজ গ্রামের বাড়িতে এসে গণসংবর্ধনা পেলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার নাশুখালী হাইস্কুল মাঠে মোল্লাহাট উপজেলা বিএনপি আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণসংবর্ধিত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, “আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসঙ্গে এগোতে হবে।”
নিজ এলাকার মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আমি আপনাদের ঘরের ছেলে। আপনাদের অনেক দাবি-দাওয়া থাকতে পারে। তবে মনে রাখতে হবে, আমাকে সারা দেশের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে অন্যান্য এলাকার কাজ সম্পন্ন করতে হবে। তারপরও ঘরের সন্তান হিসেবে মোল্লাহাটের উন্নয়ন আমার অগ্রাধিকার তালিকায় থাকবে।”
মন্ত্রী শেখ রবিউল আলম উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, সড়ক, রেল ও নৌপথের উন্নয়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। তারা বলেন, মোল্লাহাটের সন্তান শেখ রবিউল আলম মন্ত্রী হওয়ায় এ অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম ও হাদিউজ্জামান হিরো সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১০

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১১

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৩

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৫

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

১৬

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১৭

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১৮

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৯

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

২০