দৈনিক দেশ বাংলা
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ কেন্দ্রটি স্থানীয় প্রবীণদের মিলনমেলা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের পরিচালক আফরোজা লায়লা। তিনি বলেন, সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রিক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিকের মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গিতালী, ডিভিশনাল ম্যানেজার (পিরোজপুর) মোঃ নাসির উদ্দিন, জোনাল ম্যানেজার (পিরোজপুর জোন) মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কল্যাণ কর্মসূচি) ফারুক রহমান এবং রিকের এরিয়া ম্যানেজার (বাগেরহাট) মোঃ ইনছান আলী। বক্তারা বলেন, প্রবীণদের জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা সময়ের দাবি। এ কেন্দ্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান। তিনি প্রবীণদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য রিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রটিকে সক্রিয় ও কার্যকর রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। এ সময় রিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেমরতা ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি-সচিবসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০