দৈনিক দেশ বাংলা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের উদয়ন সভাকক্ষে যৌথভাবে এ সভার আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন কমিটির সভাপতি কোহিনুর বেগম। স্বাগত বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও শেখ আসাদুজ্জামান।

সভায় ৯টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, তালাকপ্রাপ্ত নারী, বিধবা, যুব প্রতিনিধি এবং ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন এবং মেয়ে শিশুদের সামাজিকীকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারী-পুরুষের শ্রম বিভাজন কেবল পারিবারিক বিষয় নয়; এটি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে সম্পৃক্ত। সমান অংশগ্রহণ এবং কাজের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা গেলে টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব।

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বলেন, সরকারি সেবাসমূহ গতিশীল করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। সমাজের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠী—অতি দরিদ্র, দুর্যোগকবলিত ও দুর্গম এলাকার মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, সহিংসতার শিকার নারী এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিক হারে অন্তর্ভুক্ত করা জরুরি।

তিনি আরও বলেন, দারিদ্র্য, যোগাযোগ ও তথ্যের অভাব, পক্ষপাতমূলক আচরণ কিংবা রাজনৈতিক বিরোধের কারণে অনেক সময় এসব মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও নাগরিকদের মধ্যে এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি-৫ ও এসডিজি-১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় আরও বক্তব্য রাখেন সোহানা খাতুন, মহিনুল হাসান রিশাদ, চিন্ময় মিস্ত্রি, নাজমা বেগম, বিচিত্রা মণ্ডল, শারমিন আক্তার এবং ভয়েস অব ওমেন-এর নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাগেরহাটে সরকারি খাল অবমুক্তের জন্য এমপির সুপারিশ

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রিনা সুলতানা

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

সুন্দরবন জার্নালিজম ফোরামের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দক্ষিণাঞ্চলের ৭ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বাগেরহাটে সামাজিক সম্প্রীতি কমিটি ঘোষনা করলেন এমপি শেখ মন্জুরুল হক রাহাদ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা

বাগেরহাটের শরণখোলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১১

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্রাকের পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

১৪

বাগেরহাটে যুবদল নেতার নামে অপপ্রচার, থানায় জিডি

১৫

৪৭ হাজার ৫৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

১৬

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের সম্ভাবনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

১৯

মোংলায় পলাতক আসামি মাদক ব্যাবসায়ী মিলন গ্রেপ্তার

২০