দৈনিক দেশ বাংলা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপিল বিভাগে খালাস পেলেন যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেন

সোহাগ হাওলাদার, বাগেরহাটঃ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজা থেকে মুক্তি পেলেন তিনি।

এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরাম হোসেনসহ সাত আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে আনা সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেন। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৭১ সালে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও কচুয়া থানার বিভিন্ন গ্রামে রাজাকার বাহিনী পাকিস্তানি দখলদার সেনাদের সহায়তায় নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়। এসব হামলায় গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়।

অভিযোগে বলা হয়, ২৬ মে মোড়েলগঞ্জের চাপড়ী ও তেলিগাতী গ্রামে হামলা চালিয়ে বহু বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় এবং অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়। ৭ জুলাই কচুয়ার হাজরাখালী ও বৈখালী রামনগর এলাকা থেকে চারজনকে অপহরণের পর হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। এছাড়া নভেম্বর মাসে একাধিক ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের আটক, নির্যাতন ও গুলি করে হত্যার অভিযোগ আনা হয়।

সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে ছিল নারী নির্যাতনের ঘটনা। অভিযোগ অনুযায়ী, কচুয়া রাজাকার ক্যাম্পে আটক নারীদের দীর্ঘদিন ধরে নির্যাতন ও ধর্ষণ করা হয়। মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ক্যাম্প তল্লাশি চালিয়ে কয়েকজন ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন।

ট্রাইব্যুনাল সাত আসামির মধ্যে তিনজনকে কারাগারে থাকা অবস্থায় দণ্ড দেন এবং চারজনকে পলাতক ঘোষণা করেন। তবে আপিল বিভাগের রায়ে খান আকরাম হোসেন খালাস পাওয়ায় মামলাটি নতুন করে জনমনে আলোচনার সৃষ্টি করেছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালাসের আইনি ভিত্তি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১১

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১২

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৪

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৬

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

১৭

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১৮

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১৯

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২০