দৈনিক দেশ বাংলা
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোড়েলগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার একাধিক ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদেরও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্য  অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “আমরা সমাজে ইনসাফ কায়েম করতে চাই। সমাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকবে না। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি সামাজিক শৃঙ্খলা ও সচেতনতার অংশ।” তিনি আরও বলেন, সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, মোড়েলগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নতুন সংসদ সদস্যের এমন উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পৌরসভার সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন ও গুরুত্বপূর্ণ জনসাধারণের স্থানসমূহ পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১০

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১১

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১২

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৪

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৬

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৭

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৮

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

২০