দৈনিক দেশ বাংলা
৮ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম শেখ রাজীব আল রশিদের জানাজার নামাজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রামপাল থানায় দায়িত্ব পালনকালে শেখ রাজীব আল রশিদ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন বলে স্থানীয়রা জানান। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, বিনয় ও আন্তরিক আচরণে তিনি রামপালবাসীর কাছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে রামপালবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।

শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় জেলা পুলিশ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

২

সিংড়ায় গোটিয়া মহিষমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

৩

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

৪

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

৫

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৬

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৭

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৮

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

১০

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

১১

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১২

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১৩

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১৪

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৬

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৮

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৯

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

২০