দৈনিক দেশ বাংলা
১৫ অগাস্ট ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:
তরুণদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে “বাগেরহাট স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ ২০২৬”। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিযান যুব সংগঠনের উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), সাধারণ জ্ঞান ও নাগরিক সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজেদের মেধা ও জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়।

অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কুইজের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে তাদের মেধা ও অংশগ্রহণের স্বীকৃতি প্রদান করা হয়।

অভিযান যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর ক্ষমতায়ন এবং সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সচেতনতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হলে শিক্ষার পাশাপাশি বাস্তব জ্ঞান ও সামাজিক সচেতনতার সুযোগ তৈরি করতে হবে।”

অভিযান যুব সংগঠন ভবিষ্যতেও বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের নিয়ে জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১০

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১১

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১৪

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১৫

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৬

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৭

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৮

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৯

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

২০