দৈনিক দেশ বাংলা
১৪ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি: উপকূলীয় এলাকার দুর্যোগ ঝুঁকি কমাতে নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করার দাবিতে বাগেরহাটে  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের  উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাঁধন মানব উন্নয়ন সংস্থার সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় জানানো হয়, রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় পরিচালিত মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে, সেখানে কোনো স্থায়ী সাইক্লোন শেল্টার নেই। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় আশ্রয়কেন্দ্র হিসেবে পর্যাপ্ত নয়। নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায় দুর্যোগকালে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। পাশাপাশি নদীভাঙন, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অকার্যকারিতাও এলাকাবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে।

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশ (এসওডি-২০১৯) অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। একই সঙ্গে এসব কমিটিতে নারী, যুব, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সভা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং জবাবদিহিমূলক কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও দাবি জানানো হয়, রামপালের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় দ্রুত একটি নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরাপদ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও জরুরি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে হবে।

সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসিব শেখ, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এস এম সারজিল হাসান, পিআইও অফিস বাগেরহাটের প্রতিনিধি মো. শাহিন খান, কাড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন লিটন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আকন, সুশীল চন্দ্র দাস, মো. সিরাজ শেখ, রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রতিনিধিসহ শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১১

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১২

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৩

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৫

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৭

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৮

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৯

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০