দৈনিক দেশ বাংলা
২০ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. একরাম আলী হাওলাদারের অবসর উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বাগেরহাট সদরস্থ কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য (ম্যানেজিং কমিটি) এস. এ. ওয়াদুদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. মো. একরাম আলী হাওলাদারের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বিস্তারে অবদান, দক্ষ নেতৃত্ব এবং প্রতিষ্ঠান উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম, ডা. এম. এ. লতিফ, ডা. এম. আক্তারুজ্জামান, ডা. নাজমুল হক, ডা. অশোক দেবনাথ, ডা. শাহিন হোসেন এবং বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন।

বক্তারা বলেন, ডা. একরাম আলী হাওলাদার তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি সুসংগঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ প্রশাসক, আদর্শ শিক্ষক এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান ভবিষ্যতেও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা জোগাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

জবাবে সংবর্ধিত অতিথি ডা. মো. একরাম আলী হাওলাদার বলেন, দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলেই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব হয়েছে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে কলেজের পক্ষ থেকে ডা. একরাম আলী হাওলাদারকে সম্মাননা স্মারক, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০