দৈনিক দেশ বাংলা
২৭ জুন ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি:

কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল করে স্থায়ীভাবে জনবল নিয়োগসহ সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ (রেজি. নং-বি-২১৪০), বাগেরহাট জেলা শাখা।

শনিবার (২৭ জুন) সকালে বিদ্যুৎ বিতরণ বিভাগ, বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যুৎ বিতরণ বিভাগ, বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. বেদার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ বাবু, উপ-সিনিয়র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, মহিলা সম্পাদক সেলিনা বেগম এবং সিবিএ নেতা মো. নাসির উদ্দিন, মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১০

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১১

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১৪

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১৫

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৬

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৭

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৮

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৯

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

২০