দৈনিক দেশ বাংলা
২৯ মার্চ ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে বাঘ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে বাগেরহাটে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সেমিনারে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বনবিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের বাগেরহাটের উপ-পরিচালক আসাদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজসহ স্থানীয় সাংবাদিক এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাঘ শুধু একটি প্রাণী নয়, বরং পুরো বনজ ecosystem-এর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ টিকে থাকলে সুন্দরবনের পরিবেশও টিকে থাকবে।

তারা আরও বলেন, বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বনভূমিতে অবৈধ প্রবেশ, শিকার এবং বন ধ্বংস বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সচেতনতামূলক কার্যক্রম জোরদার, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং বন রক্ষায় কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সুন্দরবনে বাঘ সংরক্ষণ কার্যক্রম আরও বেগবান করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১০

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১১

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১৪

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১৫

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৬

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৭

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৮

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৯

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

২০