দৈনিক দেশ বাংলা
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অভিযান যুব সংগঠনএর আত্মপ্রকাশ

সানি জোবায়ের, বাগেরহাট:

বাগেরহাটের একটি উদীয়মান যুব সংগঠন অভিযান যুব সংগঠন বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন লাভ করেছে।

এই রেজিস্ট্রেশন প্রাপ্তির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, পরিকল্পিত ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সংগঠনটির কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা যুব দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে অভিযান যুব সংগঠন-এর ভূমিকার প্রশংসা করেন।

অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন,

“এই রেজিস্ট্রেশন আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং একটি বড় দায়িত্ব। আমরা যুব সমাজকে সংগঠিত করে শিক্ষা, সচেতনতা ও মানবিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল শেখসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ, যুবকর্মী ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মনজুরুল হাসান মিলন, প্রজেক্ট কোঅর্ডিনেটর সোহাগ হাওলাদার এবং প্রজেক্ট অফিসার সানি জোবায়ের।

পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ অভিযান যুব সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অভিযান যুব সংগঠনএর আত্মপ্রকাশ

নোবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের চেক হস্তান্তর

দীর্ঘদিন ধরে চিকিৎসা ও ইসলাম প্রচারে অনন্য ভূমিকা রেখে চলেছেন ডা. এন আই ফারুকী

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

আজ পবিত্র শবে বরাত

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক এক ডাকাত

১০

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

১১

ফিন্যান্স অফিসার নিয়োগ দিবে বাঁধন মানব উন্নয়ন সংস্থা

১২

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’ এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস…

১৩

গাঁজার ওজন নিয়ে বিভ্রান্তি: ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন

১৪

নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

১৫

বাগেরহাটে সৌচাগার থেকে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

দিনাজপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে চেম্বার ও ব্যবসায়ীবৃন্দের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

১৮

শাপলা কলি না পেয়ে বিএনপিতে যোগদান বান্দরবানে এনসিপি’র জেলার সদস্য সচিব পদত‍্যাগ-মোঃ এরফানুল হক

১৯

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

২০