দৈনিক দেশ বাংলা
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

(বাসস) : তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

আজ ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘রুটস টু লিগাসি : প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুন্নেসা নুন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই স্কুলকে যারা মহিমান্বিত করেছেন, শ্রম দিয়েছেন সেই মানুষ গড়ার কারিগরদের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা।

পরিবেশের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ-গ্লাসে ফেরত যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। যারা এখানে আছেন তারা বাবা-মাকে, পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে আগের মতো চটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করবেন। প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে, এর জন্য মানুষের অসচেতনতা দায়ী।

তিনি বলেন, আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদ্‌যাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা সমাজ ও রাষ্ট্র উদ্‌যাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা রেজওয়ানা হাসান তাঁর মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রেরণার উৎস। নিজেকে এই পরিবারের সঙ্গে যুক্ত রাখার জন্য তিনি উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সৈয়দা রিজওয়ানা হাসান সকলকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ হাজার ৫৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের সম্ভাবনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

মোংলায় পলাতক আসামি মাদক ব্যাবসায়ী মিলন গ্রেপ্তার

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে যুব ও নারীবান্ধব সরকারীসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটে মহিলা পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণসভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি,পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

১১

চিংড়ি চাষের নামে কৃষিজমিতে লবণ পানি, বিপাকে বাগেরহাটের কৃষক

১২

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৩

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

১৪

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

১৬

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৭

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ

১৮

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

২০