দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিস উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চিতলমারী থানার সামনে থানা রোডে অবস্থিত অফিসটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন এম এ এইচ সেলিমের জ্যেষ্ঠ পুত্র এবং সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেদী হাসান প্রিন্স।

উদ্বোধনী বক্তব্যে মেহেদী হাসান প্রিন্স তাঁর পিতার জন্য দোয়া কামনা করে বলেন, “বাগেরহাটের উন্নয়নে আমার পিতা অতীতে নিরলসভাবে কাজ করেছেন। আগামীতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে জেলার সার্বিক উন্নয়ন করতে চান। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই জেলাকে একটি সমৃদ্ধশালী জেলায় রূপান্তর করাই তাঁর লক্ষ্য।”

তিনি আরও বলেন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার সামগ্রিক অগ্রগতিতে কাজ করার প্রত্যয় নিয়ে তাঁর পিতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এ জন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহাট মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তমাসুদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, অ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস এবং সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ও বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

১১

১২

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

১৪

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১৫

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১৬

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১৭

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

২০