দৈনিক দেশ বাংলা
৮ জুন ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মো. সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহেদ সমি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, সাইফুজ্জামান মনা, মো. সুমন পাইক, আবুল হাসান, জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধুরী, রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগসহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মী।

সমাবেশে মো. সুজন মোল্লা বলেন, “কেন্দ্রীয় যুবদলের নতুন এই কমিটি আমাদের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আমরা আশা করি, এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই কমিটি দেশ গঠনের কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে এবং গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করতে কাজ করবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১০

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১২

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৪

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১৬

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১৭

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৮

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

২০