দৈনিক দেশ বাংলা
৬ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

 

সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং কথিত সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে “বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের  অধিকারকে বাধাগ্রস্ত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে শিমুলের বিরুদ্ধে
হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,  বাগেরহাট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসাইন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি সবুর রানা এবং আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামানসহ আরও অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কথিত
সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত সৈকত মন্ডল, রুহুল আমিন বাবু, রিফাত আল মাহমুদ, মেহেদী হাসান ও সাগর মন্ডলের বিরুদ্ধে
তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পরে মানববন্ধন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০