দৈনিক দেশ বাংলা
১১ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়লের নৃশংস হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনেরকার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)। বুধবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ঘটনার প্রতিক্রিয়ায় মব পরিস্থিতি সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর চালানো কিংবা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সংসদ সদস্য জানান, ঘটনার পরপরই তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভাঙচুর ও সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।  শেখ মনজুরুল হক (রাহাদ) বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।”

তিনি জোর দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।  তিনি সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে
বিরত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন।
বিবৃতির শেষাংশে সংসদ সদস্য বলেন, “অপরাধী যে-ই হোক, তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। মাঠপর্যায়ে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন, ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১০

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

১৩

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান

১৪

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবক নিহত

১৫

আগামী একবছর জাতিসংঘে যা করবেন ড.খলিলুর রহমান

১৬

শিশুমৃত্যুর ঘটনার পর খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ

১৭

কাড়াপাড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্মারকলিপি

১৮

মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

১৯

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

২০