Desh Bangla, Desk:
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে জেলার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও নির্বাচন অফিস মোহাম্মদ আবু আনছার। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেট শাহ আলম টুকু, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন, মোল্লা আব্দুর রব, সোহেল রানা বাবু, সদস্য সোহাগ হাওলাদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষজন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য বাগেরহাট প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বাগেরহাট প্রেসক্লাব এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
|
২০ জুন, ২০২৬

