চট্টগ্রাম জেলার চান্দগাঁও এলাকায় র্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দগাঁওতে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে উপস্থিতি আছে এমন তথ্য জানার পর র্যাবের অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব ডিমাতলী গ্রামের আব্দুল মজিদের পুত্র চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাফর আহমেদ(৪৫),সাগর সর্দার (৩৮), পিতা-দুঃখহরণ সর্দার, সাং-উত্তর সমুরা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম,রুবেল সর্দার (৩৪), পিতা- কাজল সর্দার, সাং- কানুনগো পাড়া, থানা- বোয়ালখালি, জেলা- চট্টগ্রাম, শাহাদাত হোসেন রিপন (৩৬), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- নলন্দা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম।
র্যাব-৭,সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান- আটককৃত মাদক ব্যবসায়ীরা চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। র্যাব-৭ এর হাটহাজারী,ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে অপরাধীদের ৩৯ কেজি মাদক ও নগদ অর্থসহ আটক করা হয়।
আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ
১
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২
বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
৩
নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ
৪
সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু
৫
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ
৬
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার