রিপোর্ট বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী ইউএনও ও এসি ল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

শেরপুরের নালিতাবাড়ীর সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

শ্রীবরদী উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ হোসেন আজ সোমবার দুপুরে নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদবির নিচে নন এমন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ীর সাবেক ইউএনও ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও নালিতাবাড়ীর এসি ল্যান্ড আনিসুর রহমান।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কেনেন ব্যবসায়ী গোলাপ। তাঁকে বালু বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ। পরে তিনি বদলি হয়ে বকশীগঞ্জে চলে গেলে বর্তমান ইউএনও ফারজানা ও এসি ল্যান্ড আনিসুর চাঁদার ওই টাকা না পেয়ে বালু বুঝিয়ে দিচ্ছেন না।

এ বিষয়ে জানতে বর্তমানে বকশীগঞ্জের ইউএনও মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ কেটে দেন। অন্যদিকে নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা বলেন, ‘বিষয়টা আমার সময়ের নয়। ওই সময় ইজারাদারের সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু সে নেয়নি। এ ছাড়া চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০