দৈনিক দেশ বাংলা
৮ অক্টোবর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৃষ্টিদান চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক আবু সালেহ মোহাম্মদ আবীরের সভাপতিত্বে দৃষ্টিদানষ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও সাইটসেভার্স এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক এম. রফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার বিশ্বজিৎ পাল, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, হাসপাতালের চিকিৎসক ও নার্স, সংকল্প প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । পাশাপাশি সমাজের শারীরিকভাবে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ১৫ জনের মধ্যে হুইলচেয়ার, হিয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিশক্তি রক্ষার পাশাপাশি প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

১

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

৩

সিংড়ায় গোটিয়া মহিষমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

৪

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

৫

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

৬

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৭

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৮

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৯

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

১১

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

১২

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৩

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১৪

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১৫

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৭

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৯

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

২০