দৈনিক দেশ বাংলা
২১ জুন ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

নৌবাহিনীর সাবেক চাকুরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনতাই এবং বসতবাড়ি দখলের অভিযোগ তুলেছেন তার সৎ বোন ফারহানা তাবাসসুম। রোববার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও প্রয়াত অ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম দাবি করেন, ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার মাকে বাড়ি থেকে বের করে দেন। পরে ঘরে তালা ঝুলিয়ে স্বর্ণালঙ্কার এবং জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ফারহানা তাবাসসুমের ভাষ্য অনুযায়ী, খুলনা শহরের ৫০ নম্বর হাজী মহসিন রোডে অবস্থিত তিন শতক জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার উদ্দেশ্যে এ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্পত্তি বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ জানুয়ারি ফারজানা তন্নীর নেতৃত্বে একদল লোক ফারহানা ও তার মায়ের ওপর হামলা চালায়। এতে তার মা গুরুতর আহত হন। পরবর্তীতে থানার সামনে পুনরায় হামলার ঘটনা ঘটলে তারা আদালতে একটি মামলা দায়ের করেন, যার নম্বর সি.আর-১৯৯/২৫।

ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি ১৬ ও ১৭ জুন স্থানীয়ভাবে আরও কয়েকটি উচ্ছেদ ও হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় স্থানীয় জনগণ ও নারীরা প্রতিরোধ গড়ে তোলেন বলে তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ফারহানা তাবাসসুম বলেন, “আমরা বর্তমানে জীবননাশের হুমকির মধ্যে রয়েছি। পারিবারিক এই বিরোধকে রাজনৈতিক রঙ দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।”

তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজেদের ন্যায্য সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদে বসবাসের পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারজানা তন্নীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০