দৈনিক দেশ বাংলা
২৫ নভেম্বর ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণের ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান

 

বাগেরহাট প্রতিনিধি:

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করতে বাগেরহাটের রামপাল উপজেলায় ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান শুরু করেছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে প্রচারাভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। উদ্বোধনের পর ভ্যানরিকশা প্রচারাভিযানটি উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

সকাল ১১টায় রামপাল সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের সংলগ্ন কালভার্টের ওপর প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, কার্যনির্বাহী সম্পাদক মো. মোজাফফর হোসেন, সদস্য সাবেরা সুলতানা তুলি ও মারুদা খাতুনসহ সদর ইউনিয়ন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, সকাল ১০টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সামনে থেকে পৃথক আরেকটি ভ্যানরিকশা প্রচারাভিযানের উদ্বোধন করেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মুজিবর হোসেন জোয়ারদার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সহসভাপতি তসলিমা আক্তার বৃষ্টি, সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন, মো. মোহতাদিরসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রচারাভিযান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ছয়টি জনসমাগমস্থলে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন ও জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা শনাক্ত এবং এ-সংক্রান্ত তথ্য ও অভিযোগ সংগ্রহেও প্রচার চালানো হয়।

 

‘নাগরিক’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে জিএফএ কনসাল্টিং গ্রুপ, মানুষের জন্য ফাউন্ডেশন ও উই ক্যান।

 

প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এবারের প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন

১

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণের ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান

২

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই,শিশির মনির

৩

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর

৪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

৫

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

৬

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

৭

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

৮

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

৯

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

১০

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১১

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

১২

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১৪

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

১৫

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৭

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১৮

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১৯

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

২০