দৈনিক দেশ বাংলা
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

(বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

২

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৩

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ 

৪

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

৫

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন

৬

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণের ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান

৭

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই,শিশির মনির

৮

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর

৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১০

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

১১

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

১২

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

১৩

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

১৪

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

১৫

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৬

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

১৭

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১৯

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

২০