দৈনিক দেশ বাংলা
২০ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে দক্ষিণাঞ্চলের ৭ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে দক্ষিণাঞ্চলের খুলনা থেকে বরিশাল পর্যন্ত ৭টি বাস মালিক সমিতি ও ৭টি শ্রমিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে খানজাহান আলী মাজার মোড়ে অবস্থিত হোটেল রূপকথার সম্মেলন কক্ষে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী।

সভায় জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি-হুইলারসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া খুলনা-বরিশাল ভায়া পিরোজপুর-মোড়েলগঞ্জ-শরণখোলা রুটে পূর্ব নির্ধারিত ১৮ (আঠারো)টি বিআরটিসি বাসের অতিরিক্ত কোনো বিআরটিসি গাড়ি চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও বলা হয়, দূরপাল্লার পরিবহন নির্ধারিত নীতিমালা অনুযায়ী চলাচল করবে। অর্থাৎ বিআরটিসিসহ সকল দূরপাল্লার পরিবহন জেলা সদরে একটি মাত্র কাউন্টার রাখতে পারবে এবং পথিমধ্যে থাকা সকল কাউন্টার অপসারণ করতে হবে। কোনো অবস্থাতেই উপজেলা সদরে এসব পরিবহন চলাচল করতে পারবে না। সকল দূরপাল্লার পরিবহন শুধুমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল ও জেলা সদরের কাউন্টার থেকে পরিচালিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ৭ জুন ২০২৬ থেকে দক্ষিণাঞ্চলের ৭টি বাস মালিক সমিতি ও ৭টি শ্রমিক ইউনিয়ন একযোগে তাদের নিয়ন্ত্রণাধীন সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেবে।

উল্লেখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের নিকট অনুরোধ জানিয়ে সভার সিদ্ধান্তসমূহ প্রেরণ করা হবে বলেও জানানো হয়। পাশাপাশি প্রত্যেক মালিক সমিতিকে নিজ নিজ জেলার প্রশাসকের কাছে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবেদন পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহাজান মীনা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সড়ক সম্পাদক জসিম সরদার, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিষপুর-খুলনা আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতাহার আলী মন্টু, বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, পিরোজপুর জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আছাদুজ্জামান, অর্থ সম্পাদক অশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মো. রাজু, মো. সাইফুল ইসলাম (খোকন), রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লাভলু, সাধারণ সম্পাদক মো. ইউনুস, বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মহিষপুরা-খুলনা আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক জাহিদ শেখ, বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুর রহমান, পিরোজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ এবং ঝালকাঠি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক (রনি)সহ মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১০

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১২

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৪

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

১৫

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১৬

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১৭

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৮

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৯

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

২০