দৈনিক দেশ বাংলা
১৪ মে ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা

Desh  Desk: বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট শহরের খারদ্বারস্থ উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান ।কমিটির সদস্যরা সভায় বলেন, ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের অধিকার, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ত্রৈমাসিক সভায় যে সিদ্ধান্ত গ্রহন করা হয় পরিবারে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের কাঠামো ও সদস্যদের দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নির্যাতন ও পারিবারিক নির্যাতনের ধারণা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।মিটিংয়ে আরো সিদ্ধান্ত হয় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যেগে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীঘাট মাধ্যমিক বিদ্যালয় দুইটি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে। এসময় নাগরিক কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

১

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

২

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৩

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৪

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

৬

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

৭

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

৮

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৯

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১০

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১১

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১২

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৩

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৫

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

১৬

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১৭

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১৮

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১৯

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

২০