দৈনিক দেশ বাংলা
১৪ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা সভাটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি তসলিমা আক্তার বৃষ্টি। সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী সম্পাদক মো: মোহতাদির।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু ও তিজারাত গাজী, ইউপি সদস্য শেখ মোছাদ্দেক হোসেন, আবু মুছা আকুঞ্জি, তারিকা বেগম এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা।

সভায় উন্মুক্ত বাজেট সভা ও ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে নারী উন্নয়ন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি) দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া নাগরিক ফোরাম সদস্যদের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত বাজেট সভা আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসন ও ইউপি’র সাথে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পঞ্চম ত্রৈমাসিক সভা জনপ্রতিনিধি তিজারাত গাজীর দায়িত্বে মাঠ পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উঠান বৈঠকের আদলে অনুষ্ঠিত হবে। একইসাথে ২৩ মে ইউপি পর্যায়ে নাগরিক নেতাদের অংশগ্রহণে বাজেট পর্যালোচনা সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোরামের দুজন নিষ্ক্রিয় সদস্য পরিবর্তন করে দুইজন সক্রিয় ও আগ্রহী সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

সভায় আরও বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রিক্তা আক্তার, সদস্য সাবিনা খাতুন, সাথী মনি, রাবেয়া বেগম, আফরোজা, মো: কবির আকবরসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০