দেশ বাংলা, ডেস্কঃ মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন) এলাকা থেকে ৪৪ পিস ইয়াবাসহ আরমান ফরাজি নামের একজনকে আটক করা হয়। ওই মামলায় একই এলাকার শাহদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিলনকে এজাহারভুক্ত আসামি করা হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
সোমবার (৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, গ্রেপ্তার হওয়া মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক সেবন, মোবাইল জুয়া, স্ক্যামিং গণ মাধ্যমকর্মীদের হুমকি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পাশাপাশি তিনি প্রতিবেশীদের সঙ্গে মারামারি ও পারিবারিক অশান্তির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলেও জানান স্থানীয়রা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার
১
সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ
২
যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে
৩
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ
৪
সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ
৫
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
৬
বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
৭
নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ
৮
সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু
৯
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ
১০
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার