দৈনিক দেশ বাংলা
২ মে ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস পিএসএফ (PSF) দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ নিরাপদ পানির সংকটে ভুগছে এবং অনেকেই বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করছে।

এই প্রেক্ষাপটে, সমস্যার টেকসই সমাধান ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান যুব সংগঠন ও এক্টিভিস্টা বাগেরহাট-এর উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সভায় পিএসএফ (PSF) সংস্কার এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য একটি কার্যকর কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩০ এপ্রিল , বিকালে কাড়াপাড়া কাদম্বিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন ইয়োথা বাগেরহাট সভাপতি অর্ণব মিস্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন কাড়াপাড়া ১ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় লিটন হাওলাদার, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় জাহাঙ্গীর হোসেন, কাড়াপাড়া ১ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সদস্য শেখ রাকিব, সংগঠনের কোষাধ্যক্ষ দিপ্ত দে, গণমাধ্যম কর্মী শেখ শওকাত হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার A4T প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, সিডো যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসান এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার সভাপতি মিন্টু খন্দকার।

বক্তব্যে কাড়াপাড়া ১ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হাওলাদার বলেন, এলাকাবাসীর নিরাপদ পানির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবেএবং ইউনিয়ন পরিষদ থেকে পিএসএফ টি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হবে।

কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, পিএসএফ (PSF) পুনরায় সচল করতে প্রশাসনিক সহায়তা ও সমন্বয় প্রয়োজন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এটি একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে।

অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।

অভিযান যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শেখ রাকিব বলেন, একটি কার্যকর রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করে নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন সমস্যা এড়ানো সম্ভব।

অভিযান যুব সংগঠনের কোষাধ্যক্ষ দিপ্ত দে বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পিএসএফ (PSF) দীর্ঘমেয়াদে সচল রাখা সম্ভব।

গণমাধ্যম কর্মী শেখ শওকাত হোসেন বলেন, এই সমস্যা গণমাধ্যমে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার A4T প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার বলেন, টেকসই সমাধানের জন্য কমিউনিটির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

সিডো যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, যুবসমাজ যদি এগিয়ে আসে তবে এ ধরনের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

এছাড়াও সভায় কাড়াপাড়া এলাকার ২০ জনের অধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৩০ জনের বেশি ভুক্তভোগী অংশগ্রহণ করেন। অভিযান যুব সংগঠনের নিয়ন প্রান্ত হালদার, সাধারণ সম্পাদক রবিউল শেখ ও রোহানুর ইসলামসহ প্রায় ১৫ জন যুব সদস্য সক্রিয়ভাবে উপস্থিত থেকে এই আয়োজনে অংশগ্রহণ করেন।

আয়োজকরা মনে করেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০