দৈনিক দেশ বাংলা
৩০ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে যুব ও নারীবান্ধব সরকারীসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপাল। এতে সহযোগিতা করে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ড. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতি বৃষ্টি, অনাবৃষ্টি ও অনিয়মিত আবহাওয়া কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এতে গ্রাম থেকে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে, যা নতুন সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এডভোকেসি সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি সেবার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করা। পাশাপাশি যুব ও নারীবান্ধব বাজেট বরাদ্দ নিশ্চিত করা, সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সাইবার সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় যুব সদস্যরা নাট্য উপস্থাপনার মাধ্যমে বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান প্রস্তাব করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, যুবদের জন্য সহজ শর্তে ঋণপ্রদান, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। বাজার বিশ্লেষণ, বাজারসংযোগ এবং উদ্যোক্তা সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজ মাঝি। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শতাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

২

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

৩

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

৪

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

৫

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

৬

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৮

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৯

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১০

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

১১

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১৪

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১৫

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১৬

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৭

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৯

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

২০