দৈনিক দেশ বাংলা
২৬ মার্চ ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

oplus_0

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন।

র‍্যালি শেষে প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।

পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা  করে। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০