দৈনিক দেশ বাংলা
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই চাকরি মেলায় বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে বেকার যুবক-যুবতীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণের পাশাপাশি সরাসরি ভাইভার ব্যবস্থা করা হয়। যোগ্যতা ও চাহিদা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, এবারের চাকরি মেলা থেকে দুই শতাধিক যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন। এমন আয়োজন বেকারত্ব কমাতে এবং তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০