দৈনিক দেশ বাংলা
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ
বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের এই দলে কোন ঠাঁই হবে না। সরকারি খাল অবমুক্ত করা হবে। সুপেয় পানির জন্য এই অঞ্চলে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে। আপনার একটি ভুলের কারণে এই দেশ জঙ্গিবাদের দিকে চলে যেতে পারে। সুতরাং ভুল করলে চলবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় কথাগুলো বলেছেন বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা আখতারুজ্জামান , যুব নেতা সোহেল তরফদার, মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না, ডেমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মল্লিক’সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, নির্বাচিত হলে সর্ব প্রথমে ডেমা ইউনিয়ন বিএনপি’র জনপ্রিয় নেতা মরহুম সজীব হত্যার বিচার করা হবে। বিলে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে এবং কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদককে চিরতরে নির্মূল এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের নিরাপত্তা দেওয়া হবে। এই দেশ এই মাটি এখানেই আমার শিকড়, এই দেশে জন্মেছি আর এ দেশ এ অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০