দৈনিক দেশ বাংলা
২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাঁজার ওজন নিয়ে বিভ্রান্তি: ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান দেওয়ানবাজার এলাকায় চাঁন মেম্বারের বাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুধবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে চাঁন মেম্বারের বাড়ি থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে বলে স্থানীয়ভাবে জানানো হয়। আটক চাঁন মেম্বার শরাফত মন্ডলের ছেলে।

 

তবে অভিযানের পরপরই উদ্ধারকৃত গাঁজার ওজন তিন কেজি বলে জানানো হলেও পরবর্তীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন সাংবাদিকদের তথ্য দিতে রাজি নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেন, উদ্ধারকৃত মাদকের প্রকৃত ওজন আরও কম। উদ্ধার ও পরবর্তী বক্তব্যের এই ভিন্নতায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের প্রশ্ন, উদ্ধারকালে যদি তিন কেজি গাঁজা পাওয়া হয়ে থাকে, তাহলে পরে ওজন কম হওয়ার ব্যাখ্যা কী? উদ্ধারকৃত আলামত সংরক্ষণ ও পরিমাপের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না—তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিতে সাংবাদিকরা গেলে তারা বলেন তথ্য দিতে রাজি নই আমরা। এ বিষয়ে সঠিক তথ্য জানার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর এর সহকারী পরিচালকের সরকারি মুঠোফোন এ কল করলে কল রিসিভ করেনি। এর ওজনের এই তারতম্য নিয়ে তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০