দৈনিক দেশ বাংলা
২৫ জানুয়ারী ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিরানুজ্জামান মিরন এর মরহুম পিতা নাজিম উদ্দিনের স্মরণে গঠিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, বাগেরহাট জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম ফকির, মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, যুবনেতা তুহিন আক্তার, সুমন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ চুলকাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মিরানুজ্জামান মিরন বলেন, আমার মরহুম পিতা নাজিম উদ্দিন এর স্মরণে একটি ফাউন্ডেশন গঠন করেছি। আমি আমার পিতার নামে একটি হসপিটাল তৈরির কার্যক্রম শুরু করেছি। এ হসপিটালে সাধারণ মানুষ বিনামূল্যে সেবা পাবে। এখানে একটি অ্যাম্বুলেন্স থাকবে যাতে অসহায় মানুষেরা তেল খরচের বিনিময়ে রোগী নিয়ে বিভিন্ন হসপিটালে যেতে পারবে।

তিনি আরো বলেন, আমরা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০