দৈনিক দেশ বাংলা
১৯ জানুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ।। বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নাম্বার ৫২৩ )উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬ রবিবার রাত পৌণে ১০টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূরু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান।

উক্ত দোয়া মাহফিলে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুর রহমান রুবেল, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোঃ লাবু, শ্রমিক নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ নুর আলম নুরুসহ নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য ও বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০