দৈনিক দেশ বাংলা
১৮ জানুয়ারী ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল FFCRJ যুব উন্নয়ন সংস্থা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের একটি উদীয়মান যুব সংগঠন FFCRJ যুব উন্নয়ন সংস্থা বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন লাভ করেছে। এই রেজিস্ট্রেশন প্রাপ্তির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা সংগঠনটির উদ্যোগ ও লক্ষ্য সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দিলে তারা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। FFCRJ যুব উন্নয়ন সংস্থা যুবকদের নিয়ে যে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরও বলেন, যুব দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর FFCRJ-এর পাশে থাকবে। FFCRJ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজ মাঝি বলেন, “এই রেজিস্ট্রেশন আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং বড় একটি দায়িত্ব। আমরা যুব সমাজকে সংগঠিত করে শিক্ষা, সচেতনতা ও মানবিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন FFCRJ যুব উন্নয়ন সংস্থার সহ-সাধারণ সম্পাদক তীর্থ শলিল ঠাকুর, বাঁধন মানব উন্নয়ন সংস্থার  নির্বাহী  পরিচালক এ এস এম মনজুরুল হাসান মিলন, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, যুব সদস্য অর্নব মিস্ত্রিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন  পরিশেষে বক্তারা FFCRJ যুব উন্নয়ন সংস্থার সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। NEED A HEADLINE

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০