দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর পৌর বিএনপির অন্তর্গত ৩ নং ওয়ার্ডের আয়োজনে ১৭ জানুয়ারি-২০২৬ শনিবার বিকেলে শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী হল প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মঞ্জুরুল করিম জ্যামস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা মোঃ রেহাতুল ইসলাম খোকা ও মোঃ মতিবুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা আক্তার, হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা লালবাবু প্রসাদ কানু, জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমার রায়, সহ সভাপতি অশোক গুপ্ত,সাধারণ সম্পাদক বাবলু ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শওকত উল্লাহ মজিদ বাদশা, সহ-সভাপতি মোঃ জার্মান আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ একরাম আলী,সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক কাজল, যুব বিষয়ক সম্পাদক রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তারেক রহমান, সদস্য বিজয় গুপ্ত, জেলা তাঁতী দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন চুন্নু, জেলা-পৌর ও ওয়ার্ড এর মহিলা দলের নেতৃবৃন্দ, এছাড়াও ১২টি মহল্লার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

২

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

৩

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

৪

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

৫

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

৬

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৮

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৯

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১০

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

১১

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১৪

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১৫

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১৬

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৭

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৯

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

২০