দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরে কুতুবদিয়ার ট্রলারসহ ৮ জেলে অপহৃত

এআর. আব্বাস সিদ্দিকী ( কুতুবদিয়া) কক্সবাজার : সাগরে জলদস্যুদের আক্রমণে মাঝি কলিম উল্লাহ ও মেহের আলীসহ দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ট্রলার ও আহতাবস্থায় কলিম উল্লাহসহ ৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত বুধবার সকাল ১১ টার দিকে সাগরে মাছ ধরার সময়ে কুতুবদিয়ার পশ্চিমে লাশের ফাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত কলিম উল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নজু বাপের পাড়া এলাকার শামসুল আলমের পুত্র।

অপহরণকৃত জেলেরা হলেন, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নজু বাপের পাড়ার বাসিন্দা শামসুল আলমের পুত্র কলিম উল্লাহ, হাসিম আলীর পুত্র শাহারিয়া ও মৃত বদিউল আলমের পুত্র আমিনুল ইসলাম, একই এলাকার জুম্মা পাড়ার নুরুল আলমের পুত্র মোহাম্মদ কালু, নুরুল আলমের পুত্র হানিফ, ছৈয়দ আলমের পুত্র বাবু, রিয়াদ ও ফাহিম।

জলদস্যুর হাত থেকে ফিরে আসা মেহের আলী, ওসমান গনিসহ জেলেরা জানান, গত শুক্রবার উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মাঝি কলিম উল্লাহর মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া নামের মাছ ধরার ট্রলারটি মাঝি-মাল্লাসহ ১৫ জনকে নিয়ে সাগরে যায়। মাছ ধরার মুহূর্তে বুধবার সকাল ১১ টার দিকে ট্রলারে জলদস্যুরা আক্রমণ করে এবং জেলেদের ব্যাপক মারধর করা হয়। এক পার্যায়ে মাঝি কলিম উল্লাহ ও মেহের আলী গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় মেহের আলীসহ কয়েক জেলেকে অন্য ট্রলারে তুলে দেয়। তবে, তিন হাজার মাছ, ট্রলার ও মাঝি কলিম উল্লাহসহ ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা শাহ আলম জানান, সাগরে কলিম উল্লাহর এফবি মা-বাবার দোয়া নামের মাছ ধরার ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। এসময় মাছ, জাল ট্রলারসহ ৮ জেলেকে দস্যুরা অপহরণ করে নিয়ে যায়। এখনও পর্যন্ত কোন খবর পাচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সাগরে জলদস্যুরা কুতুবদিয়ার কলিম উল্লাহসহ ৮ জেলেদের অপহরণের ব্যাপারে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা জানান, অপহৃত জেলেদের উদ্ধারে সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০