দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। ১৭ জানুয়ারি-২০২৬ শনিবার দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি, দিনাজপুর জেলা শাখার সম্মেলন- ২০২৬ ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের দলিল লেখকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কে এস হোসেন টমাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক ও মোহাম্মদ ফিরোজ আলম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আরজু আখন্দ ও মুকুলে আজম লিটন।

দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস আক্তার-এর সভাপতিত্বে সম্মেলনটি পরিচালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

বক্তাগণ তাদের বক্তব্যে দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সঠিক নিয়মে দলিল সম্পাদন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার আহ্বান জানান।

সম্মেলন শেষে এ কে এম ফেরদৌস আখতারকে সভাপতি, মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক ও মো: আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট দলিল লেখক সমিতির দিনাজপুর জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০