দৈনিক দেশ বাংলা
১৭ জানুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা

oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

আসন্ন সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে বাগেরহাট-১ আসনের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারের পক্ষ থেকে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ওই ভোটের গাড়ির বড় পর্দায় ভোটের গুরুত্ব ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়।

ভিডিও প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণা কার্যক্রমে অংশ নেন এবং প্রদর্শিত ভিডিও মনোযোগ সহকারে উপভোগ করেন।
ভোটের গুরুত্ব ও গণভোটের বিষয়ে ধারণা ছড়িয়ে দিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে একই দিনে মোল্লাহাট উপজেলার গাংনী, গাওলা ও কোদালিয়া ইউনিয়নে এই ভোটের গাড়ির প্রচারণা প্রদর্শিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এনায়েত হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি গণ, গ্রামপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০