দৈনিক দেশ বাংলা
১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে কি এনসিপির যোগ্য কোনো নেতা ছিলেন না, যে কক্সবাজার থেকে প্রার্থী এনে এখানে নির্বাচন করতে হবে?

হেলাল উদ্দীন (মিঞাজী)ঃ বান্দরবান-৩০০ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি নেতা এস এম সুজাউদ্দিন সুজা–র নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি এই ঘোষণা আসার পর থেকেই জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

তরুণ এই নেতাকে প্রার্থী করার সিদ্ধান্তে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় অনেকের প্রশ্ন—বান্দরবানে কি এনসিপির যোগ্য কোনো নেতা ছিলেন না, যে কক্সবাজার থেকে প্রার্থী এনে এখানে নির্বাচন করতে হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের আড্ডায় এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের একটি অংশ মনে করছেন, বিএনপির হেভিওয়েট প্রার্থী সাঁচিং প্রু জেরি–র বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড.আবুল কালাম হলে প্রতিযোগিতা আরও জমে উঠত। তাদের মতে, স্থানীয়ভাবে পরিচিত ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকা প্রার্থীই ভোটের মাঠে বেশি প্রভাব ফেলতে সক্ষম হন।

তবে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় কৌশল ও জাতীয় রাজনীতির সমন্বয়ের অংশ হিসেবেই এস এম সুজাউদ্দিন সুজাকে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে তার রাজনৈতিক কর্মসূচি ও মাঠপর্যায়ের তৎপরতার ওপরই নির্ভর করবে বান্দরবানবাসীর আস্থা অর্জনের বিষয়টি।

এদিকে প্রার্থী ঘোষণার পরপরই বান্দরবান-৩০০ আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে, যা আগামী দিনগুলোতে আরও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০